ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

"মাদক একটি নীরব ঘাতক, এর বিরুদ্ধে কোনো ছাড় নেই" — রিশাদ রেজওয়ান বাবু

মাদক একটি নীরব ঘাতক, যা আমাদের যুবসমাজকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
শাকিল আহমেদ, স্টাফ রিপোর্টার:

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জামালপুর শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রিশাদ রেজওয়ান বাবু।

বুধবার (২৪ জুন) জামালপুর সদর থানা পুলিশের আয়োজনে এবং জেলা পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত "কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পুলিশ ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত 'প্রিভেইল' প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। সভায় পুলিশের নারী হেল্প ডেস্ক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধেও গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন। এ সময় স্থানীয় পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যে রিশাদ রেজওয়ান বাবু বলেন, "মাদক একটি নীরব ঘাতক, যা আমাদের যুবসমাজকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। যে পরিবারে একজন মাদকাসক্ত সন্তান থাকে, সে পরিবার ধ্বংসের দিকে এগিয়ে যায়। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া যাবে না।"

বক্তব্যে তিনি অনলাইন জুয়াকেও সমাজের জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মাদকের পাশাপাশি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে অনেক তরুণ আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ছে এবং পরিবারে অশান্তি তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের প্রতি, বিশেষ করে কন্যা সন্তানদের নিরাপত্তার ব্যাপারে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন। তিনি বলেন, মাদক প্রতিরোধে এককভাবে পুলিশের পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টা। কোনো এলাকায় মাদক-সংক্রান্ত তথ্য পেলে তা পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

সভার শেষে উপস্থিত সবাই মাদক ও অনলাইন জুয়ামুক্ত নিরাপদ সমাজ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন