ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা:

জামালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

রোববার (২১ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখা।

জানা গেছে, জামালপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১ এর সদস্যরা শনিবার (২০ জুন) বিকেলে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিদেশি মদ বহনের সময় ওই দুই ব্যক্তিকে ৯০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন জেলায় পাচার করতেন।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করছি।”

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন