ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে গ্রাম আদালত বিষয়ক উপজেলা রিসোর্স টিম সদস্যদের দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ জুন) শহরের একটি হোটেলে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় জামালপুর সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার রিসোর্স টিম সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুই ব্যাচে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা রিসোর্স টিমের সদস্যসহ মোট ৫২ জন অংশ নেন।

প্রশিক্ষণে প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন। এতে গ্রাম আদালতের কার্যক্রম, গুরুত্ব এবং তৃণমূল পর্যায়ে এর প্রচার বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালত সংক্রান্ত ভিডিও প্রদর্শনের মাধ্যমে এর কার্যকারিতা তুলে ধরা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী খানম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দিচ্ছে। এর মাধ্যমে স্থানীয় ছোটখাটো বিরোধ সহজেই নিষ্পত্তি হচ্ছে এবং উচ্চ আদালতের ওপর চাপ কমছে। একই সঙ্গে গ্রামীণ সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন