ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। একই আদেশে মামলার অপর আসামি টক-শোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদকেও আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রতিমন্ত্রী থাকাকালে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের টক-শোতে ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে জাইমা রহমান এবং জিয়া পরিবারকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও দাবি করা হয়, ওই বক্তব্যের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করে তারেক রহমান ও জাইমা রহমানের ১০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি সাধন করা হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ডা. মুরাদ হাসানের পাশাপাশি চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার এ টি এম আবুল কাশেমের ছেলে ও টক-শোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান বলেন, গত বছরের ২৪ মে সরিষাবাড়ী আমলী আদালতের তৎকালীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু তারা আদালতে হাজির না হওয়ায় এবং পলাতক থাকায় আদালত তাদের হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, “বিজ্ঞপ্তি প্রকাশের পরও যদি আসামিরা আদালতে হাজির না হন, তাহলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই মামলার বিচার কার্যক্রম পরিচালিত হবে।”

উল্লেখ্য, এর আগে সমনের পরও আদালতে হাজির না হওয়ায় দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

শিরোনাম...

একটি মন্তব্য করুন