বকশীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বকশীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসজামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের নেতৃত্বে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুকরা বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৬টি রিংজাল ও ২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, বকশীগঞ্জ থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন বলেন, “মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যাহত থাকবে।”

একটি মন্তব্য পোস্ট করুন