ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে নকলের দায়ে ১২ ডিগ্রি পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জে নকলের দায়ে ১২ ডিগ্রি পরীক্ষার্থী বহিষ্কার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ কেন্দ্রের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র জানান, ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের তৃতীয় দিনের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জহুরুল ইসলাম। এ সময় ১২ জন পরীক্ষার্থীর কাছে নকলসামগ্রী পাওয়া গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে ছয়জন হাতিভাঙ্গা মোফাজ্জল হোসেন মেমোরিয়াল কলেজের এবং অপর ছয়জন সানান্দবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জহুরুল ইসলাম বলেন, “পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে নিয়মিত কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”

শিরোনাম...

একটি মন্তব্য করুন