ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড, ধ্বংস ৫ ড্রেজার

দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড, ধ্বংস ৫ ড্রেজার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক বালু ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া (২৫) উপজেলার ঝালরচর গ্রামের সোনা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলার সবুজপুর, পোল্লাকান্দি ও বাছেতপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীতে পরিচালিত অভিযানে সবুজপুর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে বাছেতপুর এলাকা থেকে বাবুল মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আরও তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। ফলে অভিযানে মোট পাঁচটি ড্রেজার মেশিন জব্দ ও ধ্বংস করা হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।”

শিরোনাম...

একটি মন্তব্য করুন