পরীক্ষায় যেতে বের হয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সীমান্ত
পরীক্ষায় যেতে বের হয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সীমান্তজামালপুর সদর উপজেলায় পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সীমান্ত (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ সীমান্ত জামালপুর সদর উপজেলার ঝিনাই ব্রিজ এলাকার বাসিন্দা মো. সুজন আলী ও শাহেদার ছেলে। সে মেলান্দহ উপজেলার চরপলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল (১২ জুলাই) বিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সীমান্ত। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যরা জানান, সীমান্ত অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে সীমান্ত দ্রুত ও নিরাপদে পরিবারের কাছে ফিরে আসার আশায় সকলের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি বেশি বেশি শেয়ার করে তার সন্ধান পেতে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন