ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে ১৪ বছর পর স্বামী হাফিজুল হক (৩৯)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত হাফিজুল হক জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুরচর গ্রামের মৃত প্রধান মিয়ার ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা আমেনা বেগম ঢাকার মিরপুর এলাকায় সন্তানদের নিয়ে বসবাস করতেন। সেখানে একটি কলার আড়তে কাজ করার সময় হাফিজুল হকের সঙ্গে তার মেয়ে হুনুফা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১২ সালে তারা পালিয়ে বিয়ে করেন এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে সংসার শুরু করেন।

বিয়ের পর থেকেই হাফিজুল হক স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকেন। একপর্যায়ে ২০১২ সালের ৪ সেপ্টেম্বর বকশীগঞ্জে নিজ বাড়িতে স্ত্রী হুনুফা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন।

ঘটনার পর ১৯ সেপ্টেম্বর নিহতের মা আমেনা বেগম বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাতজন সাক্ষীর সাক্ষ্য, তদন্ত প্রতিবেদন ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক মামলা পরিচালনা করেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন