ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

সড়ক ও জনপথ, নদী ভাঙন এবং সাম্প্রতিক বৈরী আবহাওয়া মোকাবিলায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

সভায় বক্তব্য দেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রতন মিয়া এবং উপজেলা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বন্যা, নদীভাঙন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্রের প্রস্তুত অবস্থা, ত্রাণ বিতরণ ব্যবস্থা এবং জরুরি সেবা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, "ভৌগোলিক অবস্থানের কারণে দেওয়ানগঞ্জ উপজেলাটি বন্যা ও নদীভাঙনপ্রবণ। তাই যেকোনো প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই আমাদের সব ধরনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন করতে হবে। দুর্যোগের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত ত্রাণ কার্যক্রম সচল রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ।"

তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান, যাতে যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি কমিয়ে দ্রুত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।

শিরোনাম...

একটি মন্তব্য করুন