ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে মন্ডলপাড়া ঈদগাহ মাঠে মাটি ভরাট কাজের উদ্বোধন

দেওয়ানগঞ্জে মন্ডলপাড়া ঈদগাহ মাঠে মাটি ভরাট কাজের উদ্বোধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের ঐতিহাসিক ঈদগাহ মাঠে মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মন্ডলপাড়া ঈদগাহ মাঠে মাটি না থাকায় বর্ষা মৌসুমে কাদা-পানিতে বছরের দুই ঈদের নামাজ আদায়ে চরম দুর্ভোগ পোহাতে হতো মুসল্লিদের। তাদের দীর্ঘদিনের এ ভোগান্তি দূর করতে ২০২৫-২৬ অর্থবছরের টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় মাঠে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. লুলু মন্ডল। তিনি জানান, স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কাজটি সম্পন্ন হলে ঈদগাহ মাঠে সহজে ও স্বাচ্ছন্দ্যে ঈদের জামাত আদায় করা সম্ভব হবে। তিনি আরও বলেন, স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির উপদেষ্টা মোনায়েম হোসেন, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ওয়াজেদ আলী ফুলু, সহ-সভাপতি মোনায়েম হোসেন খান, আবু তালেব সরকার, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক শফিউল আলম ফর্সা, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম খাজা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাসকিন আহমেদ ফাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন