ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ স্লোগানে ২৫০ অ্যাথলেটের অংশগ্রহণে মিনি ম্যারাথন

জামালপুরে ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ স্লোগানে ২৫০ অ্যাথলেটের অংশগ্রহণে মিনি ম্যারাথন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ,স্টাফ রিপোর্টার:

মাদক ও মোবাইল আসক্তির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে পাঁচ কিলোমিটার দীর্ঘ মিনি ম্যারাথন। ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ প্রতিপাদ্য নিয়ে শনিবার (১৮ জুলাই) সকালে এই আয়োজন করে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমি।

শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও শারীরিক ব্যায়ামের বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা বলেন, তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে তারা মাদকের বিরুদ্ধে সচেতন এবং সুস্থ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

পাঁচ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে প্রায় ২৫০ জন নারী ও পুরুষ অ্যাথলেট অংশগ্রহণ করেন। স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক, চালাপাড়া এলাকা প্রদক্ষিণ শেষে আবার স্টেডিয়ামে গিয়ে ম্যারাথন শেষ হয়।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে রানা মিয়া এবং নারী বিভাগে জান্নাতুল ফেরদৌসী প্রথম স্থান অর্জন করেন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী অ্যাথলেটদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


শিরোনাম...

একটি মন্তব্য করুন