ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মেলান্দহে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু, আহত ৩

মেলান্দহে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু, আহত ৩
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার বাসিন্দা মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) ও তুষার (৩৮)। তবে নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্বজনরা জানান, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশা বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অপর নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে দুই নারীকে মৃত ঘোষণা করা হয়। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন