ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার আনোয়ার হোসেন

জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার আনোয়ার হোসেন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
বিল্লাল হোসেন মন্ডল,নিজস্ব প্রতিনিধি:

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত জুন-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। পরে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম (পিপিএম)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জুন-২০২৬ মাসের মূল্যায়নে ওসি মো. আনোয়ার হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানায় যোগদানের পর থেকে তিনি সন্ত্রাস, মাদক ও নাশকতাসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে সফলতা অর্জন করেছেন।

জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় দেওয়ানগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন