ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ

দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ

 নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৪৩টি পরিবারের মধ্যে মোট ৮৬ বান্ডিল ঢেউটিন এবং ২ লাখ ৫৮ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন এবং ৬ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি উপকারভোগীদের সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খাঁন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শিরোনাম...

একটি মন্তব্য করুন