দেওয়ানগঞ্জে দুদকের উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে দুদকের উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতজামালপুরের দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি শামীম উল হাসান, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র, সরকারি একেএম কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা, একই কলেজের প্রভাষক আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিতর্ক প্রতিযোগিতায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জিল বাংলা চিনিকল উচ্চ বিদ্যালয় এবং আহমদ আলী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় আহমদ আলী মহিলা মাদ্রাসার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দল।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন