ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

সরিষাবাড়ীতে শিশু সুমন হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

সরিষাবাড়ীতে শিশু সুমন হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে কাঁঠাল গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সাত বছরের শিশু সুমনকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যাকাণ্ডের আলামত গোপনের দায়ে তাদের আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সরিষাবাড়ী উপজেলার মাগুরিয়া পাড়া এলাকার আবুল কাশেম, মুকাদ্দেস ও স্বপন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘোষিত এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত শিশুর পরিবার।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানান, ২০১১ সালের ৩ সেপ্টেম্বর দুপুরে মাগুরিয়া পাড়া এলাকায় কাঁঠাল গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে প্রতিবেশী সবুজা বেগমের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আসামিরা তাকে মারধর করলে তার দেবর বাবুল মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

তিনি আরও জানান, ওই ঘটনার পর একই দিন দুপুর থেকেই বাবুল মিয়ার সাত বছরের ছেলে সুমন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে ৪ সেপ্টেম্বর সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। পরদিন ৫ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে কিছু দূরে চাপারকোনা বাজারসংলগ্ন ঝিনাই নদী থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সুমনের বাবা বাবুল মিয়া বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

শিরোনাম...

একটি মন্তব্য করুন