ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত, শিশুশ্রম বন্ধে কার্যকর উদ্যোগের আহ্বান

জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত, শিশুশ্রম বন্ধে কার্যকর উদ্যোগের আহ্বান
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

শিশুশ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে দিবসটি উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), জামালপুর এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি শামীম খান। এ সময় বক্তব্য দেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন জামালপুরের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিমল ডি কস্তা, উন্নয়ন সংঘের প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন, সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, সনাক সদস্য মনোয়ারা খানম, রফিকুজ্জামান মল্লিক, শর্মী চৌধুরী, আসমাউল আসিফ এবং টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. আরিফ হোসেনসহ অন্যান্যরা।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য টিআইবি কর্তৃক প্রণীত একগুচ্ছ সুপারিশ সম্বলিত ধারণাপত্র পাঠ করেন ইয়েস সহ-দলনেতা রত্ন বারই।

বক্তারা বলেন, শিশুশ্রম সস্তা হওয়ায় শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা হচ্ছে। বিশেষ করে কল-কারখানা, ওয়ার্কশপ, রেস্টুরেন্ট, বর্জ্য ব্যবস্থাপনা ও গৃহস্থালির পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো কাজে শিশুদের ব্যবহার করা হয়। এতে তারা নানা স্বাস্থ্যঝুঁকি ও শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তারা আরও বলেন, শিশুশ্রম শুধু আইনের লঙ্ঘন নয়, এটি শিশুর ভবিষ্যৎ, শিক্ষা ও মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাত। বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা খাত এখনও অনেকাংশে অপ্রাতিষ্ঠানিক হওয়ায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা এই কাজে জড়িয়ে পড়ছে। কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করায় তারা বিভিন্ন রোগব্যাধি ও দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে।

বক্তারা জানান, ডাম্পিং স্টেশন, রাস্তাঘাট, হোটেল-রেস্টুরেন্ট ও বিভিন্ন ওয়ার্কশপের বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে, যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুশ্রমকে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে শিশুশ্রম বন্ধে সরকার, স্থানীয় প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন