ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

মাদক ব্যবসায় জড়িত বিএনপি নেতাকর্মীদেরও ছাড় নয়: ওয়ারেছ আলী মামুন

মাদক ব্যবসায় জড়িত বিএনপি নেতাকর্মীদেরও ছাড় নয়: ওয়ারেছ আলী মামুন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, অতীতে আওয়ামী লীগের মদদে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল, তারা এখন রাজনৈতিক ছত্রছায়া পরিবর্তন করে বিএনপির কোনো নেতার আশ্রয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। তাই বিএনপির কোনো নেতাকর্মী যেন কোনো মাদক ব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় না দেন এবং নিজেরাও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত না হন।

শনিবার (২০ জুন) দুপুরে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা যদি মাদকমুক্ত সমাজ গড়তে চাই, তাহলে সবার আগে বিএনপির নেতাকর্মীদের সংগঠিতভাবে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে হবে। কোনোভাবেই তাদের আশ্রয় দেওয়া যাবে না এবং নিজেরাও মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়ানো যাবে না।”

পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের মধ্যে যদি কোনো দুর্নীতি বা গাফিলতি থাকে, তাহলে তা দূর করুন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সৎ, স্বচ্ছ ও আন্তরিক না হলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। আপনারা যথাযথ পদক্ষেপ নিন, বিএনপি আপনাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “যদি কোনো বিএনপি নেতাকর্মী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তাহলে সর্বপ্রথম তাকেই গ্রেপ্তার করুন। নিজেদের দলকে আগে শুদ্ধ না করলে অন্যদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।”

জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি সহিদুল হক খান দুলাল ও লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় অনেক মাদক ব্যবসায়ী নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যায়। সমাজকে মাদকমুক্ত করতে হলে রাজনৈতিক নেতৃত্বকে আরও দায়িত্বশীল হতে হবে। দলীয় কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সবার আগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন