ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণে যাবজ্জীবন

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড, মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণে যাবজ্জীবন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এসব রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলাল সেক (৫৩) দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামের মো. মজর উদ্দিনের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাজীব হোসেন (৩৮) একই উপজেলার বাঘারচর গ্রামের জসিজল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামে ২০০৮ সালের ২৬ মে রাত থেকে ২৭ মে সকালের মধ্যে কোনো এক সময় আলাল সেক তার স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের দাবিতে মারধর করে গুরুতর আহত করেন এবং পরে আগুনে পুড়িয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক ২০০৮ সালের ৫ জুন আদালতে মামলা দায়ের করেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। আসামি আলাল সেক পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। রায়ে তাকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এদিকে, দশম শ্রেণিতে অধ্যয়নরত এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় রাজীব হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে একই আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১৫ সালের ৭ জুন গভীর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর গ্রামে ঘরের জানালা খুলে এক মাদ্রাসা শিক্ষার্থীর শয়নকক্ষে প্রবেশ করে প্রতিবেশী রাজীব হোসেন। একপর্যায়ে ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। শিক্ষার্থীর ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও স্বজনরা ঘটনাস্থলে এসে রাজীব হোসেনকে হাতেনাতে ধরে ফেললেও ধস্তাধস্তির একপর্যায়ে সে পালিয়ে যায়।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিক্ষার্থী ২০১৫ সালের ১১ জুন দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আসামি রাজীব হোসেনের উপস্থিতিতেই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন