ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জ পৌরসভার ১১ কোটি ৬১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

দেওয়ানগঞ্জ পৌরসভার ১১ কোটি ৬১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ :

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ৬১ লাখ ৫২ হাজার ৬৯৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট সভায় এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন।

প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য আয় ও ব্যয় উভয়ই ১১ কোটি ৬১ লাখ ৫২ হাজার ৬৯৮ টাকা ধরা হয়েছে।

বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন বলেন, পৌরসভার আয়-ব্যয়ের ধারাবাহিকতা ও বাস্তব চাহিদা বিবেচনায় এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী সোহেনুর রহমান, হিসাবরক্ষক শাহিনুর রহমান সরকার, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসেবার মান বাড়াতে বাজেট বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন