ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জে ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন

বাহাদুরাবাদ ঘাট থেকে প্রতিদিন ইঞ্জিনচালিত শ্যালো নৌকায় জামালপুরের দেওয়ানগঞ্জ ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটের মধ্যে যাত্রী পারাপার করা হবে।
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
নিজস্ব প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ফুটানি বাজার সংলগ্ন বাহাদুরাবাদ ফেরিঘাট টার্মিনাল ভবন প্রাঙ্গণে দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঘাটটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারও সরকারি ইজারার (ডাক) মাধ্যমে ঘাটটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের জন্য এক বছরের মেয়াদে ঘাটটির ইজারা পেয়েছেন চুকাইবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা (বর্তমানে যুবদল নেতা) শাহ আলম।

বাহাদুরাবাদ ঘাট থেকে প্রতিদিন ইঞ্জিনচালিত শ্যালো নৌকায় জামালপুরের দেওয়ানগঞ্জ ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটের মধ্যে যাত্রী পারাপার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, নাজমুল হাসান, এনামুল হক, সজিবুর রহমান, রিপন মিয়া, সুলতান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, বাহাদুরাবাদ ঘাট চালু হওয়ায় দুই জেলার মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন