ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

শিশু শাওন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শিশু শাওন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহে আট মাস বয়সী শিশু শাওন হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার বিকেলে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি ফকিরবাড়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শিশুর স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পরকীয়ার কারণে শিশু শাওনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় বক্তব্য দেন নিহত শিশুর দাদা খাদেম আলী ফকির, দাদি মমেনা বেগম, বাবা হুমায়ুন কবিরসহ স্থানীয়রা। তারা দ্রুত মামলার তদন্ত শেষ করে দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৮ জুন ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী আক্তার তার আট মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে ঘর থেকে বের হন। পরে শিশুটিকে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ফেলে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়দের সন্দেহ হলে শ্রাবন্তীকে আটক করা হয়। ভোরে পুকুরে শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং শ্রাবন্তী আক্তারকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন