হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হতে চান মনোহর মিয়া
হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হতে চান মনোহর মিয়াআসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে স্থানীয় ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন মো. মনোহর মিয়া।
নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করছেন। এ সময় তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়ে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মো. মনোহর মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। সুযোগ পেলে ৮ নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চান। এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার প্রধান শক্তি। আমি সকলের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
এ সময় তিনি ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন