ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
জিএম সাফিনুর ইসলাম মেজর:

জামালপুরের বকশীগঞ্জে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুলাল মিয়া নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তার গুদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের অকুলের মোড় এলাকায় দুলাল মিয়ার দোকান ও গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে ৬৪ বস্তা ডিএপি ও ৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

জব্দ করা সার পরবর্তীতে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে জানান তিনি। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির কোনো সুযোগ নেই। কৃষকদের স্বার্থে অবৈধ মজুদ ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শিরোনাম...

একটি মন্তব্য করুন