জামালপুর রেড ক্রিসেন্ট নির্বাচনে সহসভাপতি জিলানী, সাধারণ সম্পাদক লিয়ন নির্বাচিত
জামালপুর রেড ক্রিসেন্ট নির্বাচনে সহসভাপতি জিলানী, সম্পাদক লিয়ন নির্বাচিতমানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জামালপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, আজীবন সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, আজীবন সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি মাহবুবুর রহমান জিলানী, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লিয়ন, অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হকসহ আরও অনেকে।
বক্তারা সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত সদস্যদের মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সংকটময় সময়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
পরে জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহসভাপতি পদে মাহবুবুর রহমান জিলানী এবং সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম লিয়নসহ সাত সদস্যের কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক নির্বাচিতদের নাম ঘোষণা করেন। কমিটির সদস্যরা হলেন—আজীবন সদস্য নিলুফার চৌধুরী মনি এমপি, আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান জিয়াউল হক জিয়া, আজীবন সদস্য মো. সাইদ-বিন-আনোয়ার সজীব, আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান মো. ইকরামুল হক লিটন এবং আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান সাইফুল আলম খান রিপন।

একটি মন্তব্য পোস্ট করুন