দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধারজামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মদগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি।
৩৫ বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্তের ১০৭৮ নম্বর পিলারের কাছাকাছি মধ্যের চর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মদ উদ্ধারের ঘটনায় রোববার সকালে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন