মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ১৬২ জনকে শাড়ি, পূজামণ্ডপে অনুদান
মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ১৬২ জনকে শাড়ি, পূজামণ্ডপে অনুদানজামালপুরের মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬২ জন সনাতন ধর্মাবলম্বীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এসব শাড়ি ও অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থানীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে ১৬২ জন সনাতন ধর্মাবলম্বীর জন্য শাড়ি দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ১০টি পূজামণ্ডপে প্রতিটিকে ৫ হাজার টাকা, মাদারগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৯টি পূজামণ্ডপে প্রতিটিকে ৩ হাজার টাকা এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে পাঁচটি পূজামণ্ডপে প্রতিটিকে ৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জরুল ইসলাম মুসা এবং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন