বিএনপির কোন নেতা কর্মী মাদক কারবারের সাথে যুক্ত থাকলে গ্রেপ্তার করুন- এমপি মামুন
প্রকাশঃ
স্টাফ রিপোর্টার: জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেছেন- ‘বিএনপির কোন নেতা কর্মী যদি মাদক কারবারের সাথে যুক্ত থাকে অবশ্যই তাকে গ্রেপ্তার করুন। রাজনৈতিক প্রভাবমুক্ত থাকলে সমাজ থেকে মাদক নির্মূল করা সহজেই সম্ভব হবে।’
জামালপুর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন আরো বলেন-‘মোটর সাইকেলে বৈধ কাগজ পত্র এবং হেলমেট না থাকলে জ্বালানী তেল না দিয়ে সেই গাড়ি জব্দ করে থানায় পাঠান। এতে তেলের সংকট অনেকাংশে কমে আসবে এবং দূর্ঘটনা হ্রাস পাবে।’
তিনি কিশোর অপরাধ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোন গড়ে তোলার আহ্বান জানান।
এসময় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সদর উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার, জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাংলারচিটি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টুসহ আরো অনেকে।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে ২০২৫-২০২৬ অর্থ বছরে এডিপির আওতায় গৃহীত প্রকল্পের অধীনে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত স্বল্প আয়ের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ
একটি মন্তব্য পোস্ট করুন