ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার!

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার!
জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মদ গুলো উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটস করা যায় নি৷

বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৬ সীমান্ত পিলারের কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা।

ওই অভিযানে মালিক বিহীন ভারতীয় ৮৩ বোতল মদ উদ্ধার করেন আভিযানিক দল। মদ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন