ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করলেন সুলতান মাহমুদ বাবু এমপি

প্রকাশঃ
অ+ অ-

 

বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করলেন সুলতান মাহমুদ বাবু এমপি
স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। ২৪ মার্চ, মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোয় এই সভার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।

এ. ই. সুলতান মাহমুদ বাবু বলেন, মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়। এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই অর্জন আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সম্মান ও অধিকার রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বীর মুক্তিযোদ্ধাদের সমস্যার কথা শুনে সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, যুগ্ম সম্পাদক আজম উদ দৌলা পাহলোয়ান, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান শহীদ, মিজানুর রহমান খান শাহীন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ রফিকুল ইসলাম, ফুলু চৌধুরী, মোজাহারুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বীর মুক্তিযোদ্ধাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য করুন