ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশঃ
অ+ অ-

 

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসুচির আয়োজন করে জেলা প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামালপুর জেলা প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষ ৭১ এর বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসুচি হাতে নিয়েছে প্রশাসন ও বিভিন্ন সংগঠন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য করুন