ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জমজমাট গুঠাইল অ্যালামনাই প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন–১

প্রকাশঃ
অ+ অ-

 

জমজমাট গুঠাইল অ্যালামনাই প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন–১

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের ইসলামপুরে অনুষ্ঠিত হয়েছে জমজমাট গুঠাইল অ্যালামনাই প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন–১।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গুঠাইল হাই স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিষ্ঠানটির সব ব্যাচের আয়োজনে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় জিরো জিরো সেভেন ও ভ্যালো সিটি ভাইপার।

খেলায় প্রথমে ব্যাট করে ভ্যালোসিটি ভাইপার্স নির্ধারিত ১০ ওভারে তোলে ১১৩ রান। জবাবে জিরো জিরো সেভেন ৬ উইকেট হারিয়ে হাড্ডা হাড্ডি লাড়াই শেষে ১১২ রানেই থেমে যায়। ফলে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভ্যালোসিটি ভাইপার্স-২০২২ ব্যাচ।

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন ভ্যালোসিটি ভাইপার্স মাহফুজ। টুর্নামেন্টে সর্বোচ্চ ২২৪ রান করেন জিরো জিরো সেভেন এর মো: সাদ্দাম।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা।

এসময় খেলোয়াড় ও দর্শকরা জানান- তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আশক্তি থেকে দুর করতে খেলার কোনো বিকল্প নেই। তাই আগামীতে আরও এমন টুর্নামেন্ট আয়োজনের দাবি তাদের। উপচে পড়া দর্শকের করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য করুন