ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশঃ
অ+ অ-

 

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিলস্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।

রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শহরের পিটিআই মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশেব বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, অ্যাডভোকেট ছামিউল হক, এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসান সহ দলের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন- দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়ন সময়ের অন্যতম প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে। তারা অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঝুলিয়ে রাখা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গণভোটের রায় কার্যকর করে জনগণের মতামতের প্রতি সম্মান দেখানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠা সম্ভব নয়। তারা দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের আহ্বান জানান। একই সঙ্গে, কোনো ধরনের দমন-পীড়ন বা বাধা দিয়ে গণআন্দোলন দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন ব্ক্তারা।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য করুন