ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইটভাটায় অভিযানের সময় র‌্যাবের গাড়ি ক্ষতিগ্রস্ত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

ইটভাটায় অভিযানের সময় র‌্যাবের গাড়ি ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চিমনি ধ্বংস ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় র‍্যাবের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জামালপুর পৌরসভার পিঙ্গলহাটি ও শরিফপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালায় ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর এলাকার ‘জিরন ব্রিক ফিল্ড’-এ অভিযান চলাকালে হঠাৎ ইটভাটার মালিক সৌরভ হাসান বাবুর মা রোজিনা বেগম র‍্যাবের একটি গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায়ও অভিযান বন্ধ না করে কার্যক্রম চালিয়ে যায় ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশগত ছাড়পত্র না থাকায় ‘জিরন ব্রিক ফিল্ড’-কে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং বুলডোজার দিয়ে এর চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। পরে পিঙ্গলহাটি এলাকার ‘যমুনা ব্রিক ফিল্ড’-এ অভিযান চালিয়ে মালিকপক্ষ অনুপস্থিত থাকায় সেখানকার চিমনিও ধ্বংস করা হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রোজিনা বেগম এবং ইটভাটার অন্যতম অংশীদার মাহমুদুল হাসান সুজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে প্রধান মালিক সৌরভ হাসান বাবুসহ অন্যান্য অংশীদাররা পালিয়ে যান।

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, র‍্যাবের গাড়িতে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, সদর উপজেলায় চিহ্নিত চারটি অবৈধ ইটভাটার মধ্যে দুইটিতে অভিযান সম্পন্ন হয়েছে। অবশিষ্টগুলোর বিরুদ্ধেও শিগগিরই অভিযান চালানো হবে।

র‍্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, অভিযানের সময় এক মানসিক ভারসাম্যহীন নারী র‍্যাবের গাড়িতে ঢিল ছোঁড়েন, এতে গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে আটক করা হয়েছে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ 

শিরোনাম...

একটি মন্তব্য করুন