ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন সোবাহান মিয়া

নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন সোবাহান মিয়া

স্টাফ রিপোর্টার:

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সোবাহান মিয়া ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সম্প্রতি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সোবাহান মিয়া স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

তিনি আরও বলেন, ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। এছাড়া যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোবাহান মিয়া দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত মুখ।

গণসংযোগকালে তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি আগামী নির্বাচনে সকলের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।

জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন