ঢাকা
Jamalpur Tribune

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

প্রকাশঃ
অ+ অ-

 

জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ পত্রিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’ এর জামালপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। পরে ১৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। দৈনিক খবরের কাগজ পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি আসমাউল আসিফের উদ্যোগে খবরের কাগজ বন্ধুজন জামালপুর জেলা কমিটি গঠনের লক্ষ্যে সভা আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণ করতে বন্ধুজনের ফরম পূরণকারী সদস্যরা একে একে উপস্থিত হন। সভায় জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ানের সভাপতিত্বে খবরের কাগজের জেলা প্রতিনিধি আসমাউল আসিফ, ব্যবসায়ী শেখ সাইদুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক মোখলেছুর রহমান রকি, বাঁধন হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ১৯ সদস্যের জেলা কমিটি চূড়ান্ত করা হয়। জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান নবগঠিত খবরের কাগজ বন্ধুজন জেলা কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি শেখ সাইদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক রাশেদুল অন্তর নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি মোখলেছুর রহমান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিনা আক্তার তন্নি, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফয়সাল আহাম্মেদ, প্রশিক্ষণ সম্পাদক তন্ময় ইসলাম, নারী বিষয়ক সম্পাদক নানজিবা হক আনিকা, সাংস্কৃতিক সম্পাদক নিরব দেবনাথ, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক নূর আহম্মেদ নবীন, অর্থ সম্পাদক বাঁধন হোসেন, ক্রীড়া সম্পাদক মাহিম আহামেদ, দপ্তর সম্পাদক সোবাহান সোহান নাজমুল, সমাজকল্যাণ সম্পাদক সৌরভ পাল, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাইয়্যান নাফিজ শায়ন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এস এম কাফি, সদস্য সুজন আহাম্মদ। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল অন্তর বলেন, খবরের কাগজ বন্ধুজন অন্যান্য সংগঠনের তুলনায় সেরা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা বন্ধুজনকে সবার মাঝে ছড়িয়ে দিব। আমরা সবাই মিলে সমাজ পরিবর্তনের জন্য কাজ করব। বন্ধুজনের সদস্যরা একে অপরের পাশে থেকে সমাজের ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে। বন্ধুজনের যে মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নের জন্য সব সদস্যকে নিয়ে এগিয়ে যাব আমরা। নবগঠিত কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান সোহেল বলেন, নতুন কমিটির সবাইকে নিয়ে একটি শক্তিশালি প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও খারাপ কাজ রুখে দেওয়ার জন্য বন্ধুজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আশা করি। অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বলেন, আন্তরিক পরিবেশে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। খবরের কাগজ বন্ধুজন জেলা কমিটি তাদের কাজের মাধ্যমে সমাজে নানা অসংগতি নিরসনে ভূমিকা রাখবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করবে, নিয়মিত পাঠচক্র আয়োজন করবে। নতুন কমিটিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী যুক্ত হওয়ায় সংগঠনটি আরও কর্মমুখী হবে। বন্ধুজন খুব দ্রুতই একটি অনুকরণীয় সংগঠনে পরিণত হবে বলে তিনি প্রত্যাশা করেন। ‘বন্ধুজন’ সূত্রে জানা যায়, নতুন কমিটি মানবিক কর্মকাণ্ড, সামাজিক ব্যাধি প্রতিরোধ, পরিবেশ সচেতনতা এবং শিক্ষামূলক কার্যক্রমে জোর দেবে। শিগগিরই জেলা, উপজেলা, কলেজ ও বিশ^বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন ও কমিটি গঠন করা হবে।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য করুন