ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে ভূমি কর্মকর্তা বরখাস্ত, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত

জামালপুরে ভূমি কর্মকর্তা বরখাস্ত, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

জামালপুরে ভূমি কর্মকর্তা বরখাস্ত, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত
স্টাফ রিপোর্টার: 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সাজ্জাতুল হককে দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং স্বাক্ষর জালিয়াতির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে ভবিষ্যতে কোনো সরকারি আর্থিক সুবিধা বা বকেয়া প্রাপ্য না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, সাজ্জাতুল হক জামালপুর পৌর ভূমি অফিসে কর্মরত থাকাকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ২০২৩ সালে তার বিরুদ্ধে এসিল্যান্ড শিহাবুল আরিফ, সার্ভেয়ার নূর-এ-আহম্মেদ এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইমান আলী-এর স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। এছাড়া ভুয়া নামজারি, ডি.সি.আরের মাধ্যমে হোল্ডিং খোলা এবং সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নেওয়ার মতো গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে উঠে আসে। এসব অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় ২০২৪ সালে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (০৪/২০২৪) দায়ের করে।

তদন্তের জন্য স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক চৌধুরী বিশ্বনাথ আনন্দ-কে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে গত বছরের ৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়।

পরবর্তীতে চলতি বছরের ১২ জানুয়ারি জেলা প্রশাসক গুরুদণ্ড প্রদানের সুপারিশসহ বিষয়টি বিভাগীয় কমিশনারের কাছে পাঠান। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৯ এপ্রিল বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত আদেশে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, সাজ্জাতুল হক ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা বা বকেয়া প্রাপ্য পাবেন না।

এ বিষয়ে যোগাযোগের জন্য তার মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি; পরবর্তীতে তার ফোন বন্ধ পাওয়া যায়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, বিভাগীয় কমিশনারের বরখাস্তের আদেশ তারা পেয়েছেন। তিনি বলেন, “আজ সরকারি ছুটির দিন। অফিস খোলার পর তার কাছ থেকে প্রয়োজনীয় ফাইলপত্র বুঝে নিয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন