ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বিএসএফের পুশইন ঠেকাতে রাতজাগা পাহারায় সীমান্তবাসী

দেশের নিরাপত্তার জন্য আমরা পাহারা দিচ্ছি। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হবে না।”
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

স্টাফ রিপোর্টারঃ
গভীর রাত। চারপাশ নিস্তব্ধ। সীমান্তজুড়ে শুধু শোনা যাচ্ছে ঝিঁঝিঁ পোকার ডাক আর টহলরত মানুষের চলাচলের শব্দ। দিনের ব্যস্ততা শেষ হলেও থামেনি সীমান্তের উদ্বেগ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশইন চেষ্টাকে ঘিরে জামালপুর সীমান্ত এলাকায় তৈরি হয়েছে টানটান উত্তেজনা।

সীমান্তের ওপারে আলো জ্বললেও এপারে লাঠি, ফালা ও টর্চলাইট হাতে পাহারা দিচ্ছেন স্থানীয় গ্রামবাসী। বিজিবির সঙ্গে একযোগে রাতভর টহলে অংশ নিচ্ছেন শত শত মানুষ। তাদের একটাই লক্ষ্য-অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা।

সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয়রা ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছেন। কেউ রাস্তার মোড়ে, কেউ খোলা মাঠে, আবার কেউ সরাসরি বিজিবির টহল দলের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় বাসিন্দা রনি ইসলাম বলেন, “দেশের নিরাপত্তার জন্য আমরা পাহারা দিচ্ছি। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হবে না।”

আরেক বাসিন্দা জীবন মিয়া বলেন, “আমাদের সীমান্তের অনেক জায়গায় কাঁটাতারের বেড়া নেই। বিএসএফ অনেক সময় তাদের পাশের আলো বন্ধ করে দেয়। অন্ধকারের সুযোগে মানুষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।”

কয়েকদিন ধরেই সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা চলছে বলে জানান স্থানীয়রা। তবে বিজিবি ও এলাকাবাসীর সতর্ক অবস্থানের কারণে বেশিরভাগ চেষ্টাই ব্যর্থ হয়েছে।

পাহারায় থাকা কুদ্দুস মিয়া বলেন, “যত কষ্টই হোক, আমরা সীমান্ত পাহারা দেব। দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নেই।”

পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া বলেন, “সীমান্ত এলাকায় পর্যাপ্ত আলো ও অবকাঠামো নেই। আমরা চাই সীমান্ত সুরক্ষায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।”

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “বিএসএফ কয়েকদিন ধরে পুশইনের চেষ্টা করছে। আমরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা নির্ঘুম থেকে সীমান্ত পাহারা দিচ্ছি, যাতে দেশের মানুষ নিরাপদে ঘুমাতে পারে।”

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন