ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

গণভোট অবৈধ হলে তারেক রহমানও অবৈধ প্রধানমন্ত্রী’—সারজিস আলম

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-
আসমাউল আসিফ,স্টাফ রিপোর্টার:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “যদি গণভোটকে অসাংবিধানিক ও অবৈধ বলা হয়, তাহলে সেই গণভোটের ভিত্তিতে গঠিত সরকারও বৈধ হতে পারে না। সে ক্ষেত্রে তারেক রহমানও অবৈধ প্রধানমন্ত্রী।”

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা’র দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে সারজিস আলম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্যের জবাব দিতেই তিনি এ মন্তব্য করছেন। তিনি দাবি করেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই প্রক্রিয়ার অংশ। তাই গণভোটকে অবৈধ বা অসাংবিধানিক বলা হলে সেই প্রক্রিয়ায় গঠিত সরকার ও সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।

তিনি বলেন, “আগামীর বাংলাদেশে কাউকে ছাড় দেওয়ার রাজনীতি আমরা করব না। অন্যায়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, অতীতে উন্নয়ন প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্ব হয়েছে। তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন করে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা দুর্নীতির রাজনীতি মেনে নেওয়া হবে না।

বিএনপির বিভিন্ন কর্মসূচি ও কার্ডভিত্তিক উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে আগে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করতে হবে। অন্যথায় জনগণই ভবিষ্যতে জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এনসিপির জেলা শাখার উদ্যোগে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পদযাত্রাটি ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

শিরোনাম...

একটি মন্তব্য করুন