ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, “শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণ” প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, “শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণ” প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, “শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণ” প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা

 জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা: 

জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। “শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৩ মে) সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পিআইও হাবিবুর রহমান সুমন, সহ-সভাপতি আবদুল হামিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ, তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সাহিত্য সম্পাদক ইলিয়াস শাহ, নাগরিক টিভির জামালপুর সদর প্রতিনিধি আল আমিন এবং সদস্যবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

সভায় বক্তারা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, গণমাধ্যম কর্মীরা বিশ্বজুড়ে নানা প্রতিবন্ধকতা ও ঝুঁকি মোকাবিলা করে সত্য প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা ক্ষমতাশালীদের মুখোমুখি হয়ে সমাজের বাস্তব চিত্র তুলে ধরছেন। তবে একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম ছাড়া সত্যনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব নয় বলেও বক্তারা মত প্রকাশ করেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন