ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

বকশীগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

বকশীগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পেশাগত মর্যাদা রক্ষা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় উপজেলা হাসপাতাল চত্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন ফারিয়া-এর বকশীগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়ার বকশীগঞ্জ শাখার সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহরিয়ার মুকুল, বেক্সিমকো কোম্পানির প্রতিনিধি সাবেদুল ইসলাম, গ্লোব ফার্মার প্রতিনিধি ইলিয়াছ মিয়া এবং ফারিয়ার ধর্মবিষয়ক সম্পাদক সুলতানুল আরেফিন আদিত্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গত ৫ মে ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা দিয়ে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, উচ্চশিক্ষিত ও পেশাদার কর্মী হিসেবে দায়িত্ব পালন করলেও বিভিন্ন সময় তাদের অসম্মান ও হয়রানির শিকার হতে হচ্ছে।

তারা আরও বলেন, “আমরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। অথচ আমাদের দালাল আখ্যা দেওয়া হচ্ছে, যা এই পেশার মানুষের জন্য অপমানজনক। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রদান করেন ফারিয়ার নেতৃবৃন্দ।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন