স্মৃতিচারণ ও বন্ধুত্বের বন্ধনে কেজিএস মাদ্রাসার এসএসসি ২০০৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী
স্মৃতিচারণ ও বন্ধুত্বের বন্ধনে কেজিএস মাদ্রাসার এসএসসি ২০০৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী
স্মৃতির পাতায় ফিরে দেখা, বন্ধুত্ব থাকুক চিরকাল সবার মাঝে” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ঐতিহ্যবাহী কেজিএস খলিল বারেক আইয়ুব দাখিল মাদ্রাসার এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন সময় কাটান।
অনুষ্ঠানে মাদ্রাসার অফিস সহকারী আলমগীর হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সামিউল আলম বিএসসি। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মোঃ আবদুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলতৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ইসরাফিল হোসেন, সহকারী শিক্ষক মোঃ মনজুরুল হোসেন দুদু, আব্দুল মোতালেব জিন্নাহ, আব্দুল জলিল, মোঃ আজিজ বিএসসি, দীন মোহাম্মদ, জুলেখা পারভীন, লিয়াকত আলী, অমর কুমার সূত্রধর, শাজাহান আলী, শাপলা আক্তার, রোকসানা জাহান, জান্নাতুন মাওয়া, জহুরুল ইসলাম লিটু ও মুন্জুরুল ইসলাম বিএসসি।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন আহমেদ, রাশেদুল ইসলাম, মনোয়ার (জিয়াউল), উবাইদুর রহমান রিপন মিয়া, সুহেল রানা হেলাল, জামিনুর ইসলাম ও জিয়াউল হক। এছাড়া প্রবাসে অবস্থানরত মাহবুব, মিজান, আল-আমিন, মিন্টু, সুমন, লাভলু, মোস্তাক ও রোজিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে মাদ্রাসার প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

একটি মন্তব্য পোস্ট করুন