ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

ইসলামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারের জরিমানা ও কারাদণ্ড

ইসলামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারের জরিমানা ও কারাদণ্ড
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

ইসলামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারের জরিমানা ও কারাদণ্ড
স্টাফ রিপোর্টার: 

জামালপুরের ইসলামপুর উপজেলায় কালোবাজারে তেল বিক্রির অভিযোগে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলার মোশারফগঞ্জ এলাকায় অবস্থিত ঝর্না ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অতিরিক্ত দামে গোপনে তেল বিক্রির সত্যতা পাওয়ায় স্টেশনটির ম্যানেজার মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান ইফতেখার। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝর্না ফিলিং স্টেশনে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত আইনে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান ইফতেখার জানান, বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন