ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় ব্রহ্মপুত্রে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় ব্রহ্মপুত্রে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

স্টাফ রিপোর্টার: 

জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আল আমিন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১২ মে) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় প্রায় সাড়ে চার ঘণ্টা অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আল আমিন সদর উপজেলার পূর্ব বাঁশচড়া গ্রামের বক্তার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন মাদকসেবী ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয়। তাদের মধ্যে অন্যরা সাঁতরে নদীর অপর পাড়ে উঠতে সক্ষম হলেও আল আমিন মাঝ নদীতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর বিকেলে নদী থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।

এদিকে, একই সময়ে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের নেতৃত্বে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে পাঁচজন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, নদীতে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। মরদেহ উদ্ধারের পর তা জামালপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন, “অভিযান চলাকালে ধাওয়া দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর বিষয়েও আমার জানা নেই।”

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন