মাদারগঞ্জে পানিতে ডুবে একই দিনে দুই শিশুর মৃত্যু
মাদারগঞ্জে পানিতে ডুবে একই দিনে দুই শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার:
শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ও চরপাকেরদহ ইউনিয়নে পৃথক দুটি ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে রবিউল ইসলাম তার ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে ঝাড়কাটা নদীতে গোসল করতে নামেন। সকালে বৃষ্টিপাত হওয়ায় নদীতে স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে দুই শিশু ভেসে যায়। এ সময় বাবা ছেলে রিয়াদকে উদ্ধার করতে সক্ষম হলেও মেয়ে লিজা মনি নদীর পানিতে ডুবে মারা যায়।
এদিকে একই দিনে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় বাড়ির পাশের ডোবায় ডুবে ইয়াছিন (৩) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন ওই এলাকার জুসশেদের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে শিশুটির মা ভুট্টা শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে খেলতে খেলতে ইয়াছিন বাড়ির পাশের ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। দুপুর ২টার দিকে ডোবায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন