ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, পরিচয় শনাক্তে চেষ্টা অব্যাহত

বকশীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, পরিচয় শনাক্তে চেষ্টা অব্যাহত
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-


জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (প্রায় ৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১ মে) বিকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর থেকে সেখানে তার চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত তার কোনো স্বজন বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, অজ্ঞাত ওই বৃদ্ধকে স্থানীয়রা অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। ওয়ারিশ পাওয়া গেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে, অন্যথায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দাফনের ব্যবস্থা করা হবে।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ



শিরোনাম...

একটি মন্তব্য করুন