ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

বকশীগঞ্জে আসফ-এর নতুন কমিটির অনুমোদন

বকশীগঞ্জে আসফ-এর নতুন কমিটির অনুমোদন
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

বকশীগঞ্জে আসফ-এর নতুন কমিটির অনুমোদন


জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ সংবাদদাতা:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)-এর বগারচর ইউনিয়ন শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্প্রতি এ কমিটির অনুমোদন প্রদান করে।

তৃণমূল পর্যায়ে সংস্থার কার্যক্রম সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বকশীগঞ্জের সারমারা পূর্ব বাজার এলাকায় (সরকারি হাসপাতালের বিপরীত পাশে) নতুন অফিস স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক স্বাক্ষরিত এক পত্রে গত ২২ মে অফিস অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ৭ এপ্রিল এস.এম মনোয়ারুল ইসলাম-কে বগারচর ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করা হয়।

পরবর্তীতে গত ২২ মে ৯ সদস্যের উপদেষ্টা মণ্ডলী এবং ২৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে এম. এম. আব্দুল হক বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সব সময় সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় কাজ করে। আমরা আশা করি বগারচর ইউনিয়নের নবগঠিত এই কমিটি অত্যন্ত স্বচ্ছতা ও সুনামের সঙ্গে তাদের সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করবে। নতুন অফিস চালুর মাধ্যমে স্থানীয় নিপীড়িত ও অসহায় মানুষের দোরগোড়ায় সহজেই সেবা পৌঁছে যাবে।”


কমিটির প্রধান উপদেষ্টা হাসিবুল হক (সঞ্জু) বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা। বগারচর ইউনিয়নের সাধারণ মানুষ যাতে কোনো ধরনের আইনি হয়রানির শিকার না হন এবং প্রত্যেকে যেন তাদের মৌলিক অধিকার বজায় রাখতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের উপদেষ্টা পরিষদ কাজ করে যাবে।”

তিনি আরও বলেন, “কার্যনির্বাহী কমিটিকে সঙ্গে নিয়ে আমরা একটি আদর্শ ও জনকল্যাণমুখী সংগঠন গড়ে তুলব।”

নবনির্বাচিত সভাপতি এস.এম মনোয়ারুল ইসলাম বলেন, “গত ৭ এপ্রিল নির্বাচনের মাধ্যমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি আমৃত্যু সততার সঙ্গে পালন করার চেষ্টা করব। ৯ জন উপদেষ্টা ও ২৪ জন দক্ষ সদস্য নিয়ে গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা সমাজের জন্য নিবেদিতপ্রাণ।”

তিনি বগারচর ইউনিয়নের মানুষের অধিকার রক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনায় বকশীগঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

জামালপুর ট্রিবিউন / আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন