ঢাকা

No edit

সংবাদ শিরোনাম ::
ঢাকাঃ

No edit

সংবাদ শিরোনাম ::
Header Ads

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বাণী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বাণী
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বাণী
ফাইল ছবি
অনলাইন ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের জনগণসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

তিনি বলেন, ঈদুল আজহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কুরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে উল্লেখ করেন, মহান আল্লাহ তা’য়ালার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের অনুপম মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আবারও আমাদের সামনে সমাগত। মহান আল্লাহর নির্দেশ পালনে হযরত ইবরাহিম (আঃ) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ)-কে কুরবানি করতে প্রস্তুত হয়ে যে আত্মসমর্পণ, ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, ঈদুল আজহায় কুরবানির হিস্যা আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সমাজে অংশীদারিত্ব, বৈষম্য হ্রাস, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। কুরবানির ঈদ গরিব মানুষের সারা বছরের আমিষ যোগানে সহায়তা করে এবং দেশের অর্থনীতিকেও চাঙ্গা করে।

রাষ্ট্রপতি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত স্থানে কুরবানি করতে হবে এবং কুরবানির বর্জ্য যথাযথভাবে অপসারণ করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে হবে। পাশাপাশি সমাজের সচ্ছল ও বিত্তবানদের দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে কুরবানির আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি বলেন, পবিত্র ঈদুল আজহার মহান শিক্ষাকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে আত্মনিয়োগ করতে হবে। তিনি মহান আল্লাহ তা’য়ালার কাছে সকলের কুরবানি কবুল এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

জামালপুর ট্রিবিউন/ আবু সাঈদ

শিরোনাম...

একটি মন্তব্য করুন