ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানবিক উদ্যোগে বিএনপি নেতৃবৃন্দ
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি। তিনি বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ আনন্দে অংশ নিতে পারে। তিনি আয়োজকদের এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু। তিনি বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা ও মানবতারও শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আক্তারুজ্জামান, শহিদুর রহমান শহীদ, নুর ইসলাম, মো: কুব্বাত আলী, মোখলেছুর রহমান মুকুল, মো: সাদ্দাম হোসেন রিপন, মো. মাহবুবুর রহমান মুকুল, মো: আব্দুল বাছেদ, মো: শাহিনুর রহমান সাগর ও মোহাম্মদ সাব্বির হোসেন ঝন্টু প্রমুখ।
আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সমাজের নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
![]() |
| বিজ্ঞাপণ |
উল্লেখ্য, মানবিক এ আয়োজনটি ১৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাদের সবার জন্য শুভকামনা জানানো হয়।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ


একটি মন্তব্য পোস্ট করুন